1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

আব্দুল ওয়াদুদ ও বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ পড়া হয়েছে

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত
মোঃ সাইফুর রহমানের ১৭ তম
মৃত্যুবার্ষিকী পালিত


নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম মোঃ সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মরহুমের নিজ জেলা মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দনে পারিবারিক উদ্যোগ ও সাইফুর রহমান স্মৃতি পরিষদ’র আয়োজনে তার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মরহুমার জ্যেষ্ঠ পুত্র নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন,সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানুষ চলে গেলেও তার কর্ম ও অবদান প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। মোঃ সাইফুর রহমান দেশের অর্থনীতি, পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে শিরনি বিতরণ করা হয়। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলের নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিকদের চার দফা দাবি
এবং চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির দাবী

– বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন


মজুরি বোর্ড গঠন করে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা ঘোষণা সহ ন্যায় সঙ্গত ৪দফা দাবি মেনে নেয়ার এবং চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন   বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অদ্য ৪সেপ্টেম্বর গণমাধ্যম দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজী পাশি ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু জাফর, উজ্জ্বল রায়, এডভোকেট আবুল হাসান,প্রণব জ্যোতি পাল, শফিকুল ইসলাম বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের  দৈনিক নগদ মজুরি ৫শত টাকা নির্ধারণ সহ ৪দফা যৌক্তিক দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে চা শ্রমিক নেতা গীতা রানী কানুকে গ্রেফতার করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে নগদ মজুরি ৫শত টাকা ঘোষণা সহ ৪দফা দাবি মেনে নেওয়া ও চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান শ্রম আইনের ধারা ১৩৯ (৬) অনুসারে প্রতি তিন বছর পরপর মজুরি পুণঃনির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড ২০২১ সালের জুন মাসে খসড়া সুপারিশ প্রকাশ করলেও তা ১০ আগষ্ট ২০২৩ তারিখে চুড়ান্ত গ্যাজেট আকারে প্রকাশিত হয়। সেই মোতাবেক গত ৯ আগষ্ট ২০২৬ তারিখে তর্কিত গ্যাজেট মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং শ্রম আইন অনুযায়ী পূর্ববর্তী গ্যাজেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস পূর্বেই নতুন মজুরি বোর্ড গঠনের যৌক্তিক সময় অতিক্রান্ত হয়েছে। এবং শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে চায়ের সিন্ডিকেটেড নিলাম মূল্যের পরিবর্তে চায়ের বাজার মূল্য বিবেচনার পাশাপাশি ২০২৫ সালের ২২ মে বাংলাদেশের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের মজুরী ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮০০ টাকা, বিভাগীয় শহরে ৭৫০ টাকা, জেলা উপজেলায় ৭০০ টাকা নির্ধারণ করার বাস্তবতায় মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরী কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ করার বিকল্প নেই।
নেতৃবৃন্দ অবিলম্বে  চা শ্রমিকদের মজুরি পূণঃনির্ধারণে মজুরি বোর্ড গঠন এবং দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ ঘোষণা সহ  ৪দফা দাবি মেনে নেওয়া এবং চা শ্রমিক নেতা গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT