পূজা মণ্ডপ দেখলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তাঁর সাথে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
![]() |
স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারের গাছ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সড়কের ঘোরামারা এলাকায় ইউক্যালিপটার্স ও জামের মূল্যবান গাছগুলো কেটে খন্ডাংশ করে পাচার করা হয়। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় দশ, বারো বছর বয়সের ১৪টি গাছ কেটে নেয়া হয়েছে। মূল্যবান গাছগুলো কেটে নেওয়ার পর কালের সাক্ষী হিসাবে পরিত্যক্ত রয়েছে গাছের গুড়া। গাছগুলো ইলেকট্রিক করাত দিয়ে দ্রুততার সহিত কেটে ট্রাক কিংবা পিকআপযোগে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা। তবে বনবিভাগ ও পুলিশ প্রশাসনের নাকের ডগায় একসাথে এতোগুলো গাছ কেটে গাড়িযোগে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছগুলোর বাজার মূল্য আড়াই থেকে তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
![]() |
![]() |
![]() |
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, হেলাল মিয়া বলেন, এই সড়কের অদূরেই রাজকান্দি বনরেঞ্জ এর কার্যালয় এবং রাস্তায় চেকপোস্ট। তাছাড়া পুলিশি টহল থাকার পরও ১৪টি বড় আকৃতির গাছ কেটে নিয়ে যেতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। সবগুলো গাছ একসাথে কেটে সাবাড় করে দিলেও প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। এভাবে চলতে থাকলে সংরক্ষিত বন ও সামাজিক বনের গাছগাছালি নিরাপদ নয়।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসাথে এতোগুলো গাছ চুরি করে নিয়ে যাওয়া একটি বড় সিন্ডিকেট চক্রের কাজ। খবর পাওয়ার সাথে বনবিভাগ, থানা পুলিশ ও ইউএনও সাহেবকে বিষয়টি অবগত করেছি। তদন্ত পূর্বক গাছ চোরদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি যথাসময়েই অবগত হয়েছি এবং এলজিইডি উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করেছি। থানার ওসি সাহেব ছুটিতে রয়েছেন। তিনি আসার পর ব্যবস্থা গ্রহন করা হবে।
আলীনগর চা বাগানে
তিন বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএস-বাচাশ্রই) এর চুক্তি মোতাবেক শারদীয় দুর্গাপূজার বোনাস না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগান চা শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সম্মুখে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন থেকে পূজার পূর্বের ন্যায্য বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।
ডানকান ব্রাদার্স এর আলীনগর চা বাগান ও এর ফাঁড়ি সুনছড়া এবং কামারছড়া চা বাগান পঞ্চায়েতের আয়োজনে মানববন্ধনে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী, শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী, শ্যামল গোস্বামী প্রমুখ।
![]() |
![]() |
বক্তারা বলেন, চা শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাবছর কাজ করেন। অথচ বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে। এবছর বিসিএস-বাচাশ্রই এর চুক্তি মোতাবেক কর্মদিবস গণনা করে উৎসব বোনাস প্রদান করার কথা। অথচ সপ্তাহে রোববার মজুরি পাই, বার্ষিক ছুটিতে মজুরি দেয়া হয়, অর্জিত ছুটির দিনকে কর্মদিবস হিসাবে গণ্য না করে শ্রমিকরা যে দিনগুলোতে কাজ করেছেন শুধু সেসব দিন হিসাব করে বৈষম্যমূলক বোনাস প্রদান করা হয়েছে। ফলে অনেকেই ন্যায্য বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং শ্রমিকরা তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার উৎসব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন, আমরা চুক্তি অনুযায়ীই ন্যায্য বোনাস প্রদান করেছি। অন্য চা বাগানের সাথে তুলনা করলেই হিসেব পাওয়া যাবে।
অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০২৬ সালে সংশোধিত) এর ২(২ক) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১১১(৫) বিধি অনুযায়ী যে কোন শিল্পে কর্মরত সকল শ্রমিককের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোন শর্ত নেই। এমন কি ২০২৩ সালের ১০ আগষ্ট চা-শিল্প সেক্টরে নি¤œতম মজুরির গেজেটে (এসআরও নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করার আইন আছে, সেখানে কাজে উপস্থিতির উপর বোনাস প্রদানের কোন শর্ত নেই। বক্তারা দুর্গাপূজার পূর্বেই শ্রমিকদের প্রাপ্য বোনাস প্রদানের জন্য চা বাগান ম্যানেজমেন্টের নিকট জোর দাবি জানান। অন্যতায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে দাবি করেন।
এদিকে গত ১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোম্বর শারদীয় দুর্গা পূজা শুরু হবে কিন্তু এবছর এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসকল বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির উপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ,
৩ লক্ষ টাকার ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ধলই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির প্রায় ৩ লক্ষ টাকার টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
![]() |
অভিযোগ সূত্রে জানা যায, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধলই চা-বাগান সংলগ্ন কৃষক গোপাল রবিদাশের নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত বুধবার রাতে স্থানীয় কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে দেখেছেন। এ ঘটনায় গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইমন দাশের বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।