1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দক্ষিন মেয়রকে হকার নেতাদের হুঁশিয়ারি - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

দক্ষিন মেয়রকে হকার নেতাদের হুঁশিয়ারি

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ১২৮৯ পড়া হয়েছে

লন্ডন: মঙ্গলবার, ৩রা মাঘ ১৪২৩।। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবারও ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নের্তৃত্বে এ অভিযান চলে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেলে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ উচ্ছেদ অভিযান। এদিকে, হকার উচ্ছেদের বিরুদ্ধে মঙ্গলবারও জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। তারা পুনর্বাসনের  উদ্যোগ না নিয়েই বাণিজ্যিক এলাকা থেকে হকার উচ্ছেদে অভিযান বন্ধ করার দাবি জানায়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে শুরু করে গোলাপশাহ মাজার, বঙ্গবন্ধু স্কয়ার, বায়তুল মোকাররম, মতিঝিল ও ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তার এবং ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের ১৬ সংগঠনের জোট ‘হকার সমন্বয় পরিষদ’ এর এক বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার থেকে গুলিস্তান, মতিঝিল, পল্টনসহ আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সমাবেশে হকার সমন্বয়ক পরিষদের অন্যতম নেতা আবুল হোসেন বলেন, মেয়র সাঈদ খোকন আপনি ‘তুঘলকি পদক্ষেপ’ নিয়েছেন। এর ফল ভালো হবে না। আপনার পিতাও এই নগরের মেয়র ছিলেন। তিনি কখনও হকারদের উচ্ছেদ করনেনি। আশা করি আপনিও এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। প্রধানমন্ত্রী হকারদের উচ্ছেদ করতে বলেননি। আপনার হকার উচ্ছেদের এ সিদ্ধান্ত অমানবিক। (ইত্তেফাক থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT