1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুরান ঢাকায় বাসের ধাক্বায় মেডিকেল ছাত্রী নিহত-শিক্ষার্থীদের সড়ক অবরোধ - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

পুরান ঢাকায় বাসের ধাক্বায় মেডিকেল ছাত্রী নিহত-শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭২৫ পড়া হয়েছে
সাদিয়া হাসান

পুরান ঢাকার বংশাল এলাকায় বাসের ধাক্কায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সাদিয়া হাসান। তিনি ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মা শাহিন সুলতানাও আহত হন।
নিহত সাদিয়া রাজশাহীর হরগ্রাম বাজারের রাজপাড়া এলাকার হাসানুজ্জামানের মেয়ে। এদিকে সড়ক দুর্ঘটনায় সাদিয়া নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে তারা এ সড়ক অবরোধ শুরু করে দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।  তবে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী বাস চালককে গ্রেফতার করা না হলে আবার সড়ক অবরোধ করা হবে বলে শিক্ষার্থীরা আল্টিমেটাম দেয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় সাদিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অপরদিকে অবরোধের ফলে ওই সড়কের সঙ্গে সংযোগ সড়ক গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট, বাবুবাজার যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।  সন্ধ্যা পর্যন্ত সড়কগুলোতে যানজট লেগে থাকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসের চালককে   আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, সাদিয়া ও তার মা শাহিন সুলতানা গতকাল সকালে কমলাপুর রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় চেপে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের উদ্দেশে রওনা দেন। তারা বংশাল থানাধীন হোটেল আল রাজ্জাকের সামনে  পৌঁছলে একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার মা শাহিন সুলতানা বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন। শাহিনা সুলতানা মাথায় আঘাত পেলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। [ইত্তেফাক থেকে]

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT