1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শাকিবের স্বীকৃতি, অপু আমার স্ত্রী আর ছেলে আমারই - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

শাকিবের স্বীকৃতি, অপু আমার স্ত্রী আর ছেলে আমারই

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ২১০৬ পড়া হয়েছে
সাকিব-বুবলি

গত ২৪ ঘণ্টায় শাকিব খান এমনই এক পরিস্থিতি কাটিয়ে মেনে নিলেন সবটাই। ছেলে আব্রাহামের পাশাপাশি স্বীকৃতি দিলেন স্ত্রী অপুকেও। ষড়ষন্ত্রের অভিযোগ তুলে জানিয়ে দিলেন অপুর সঙ্গে তার সম্পর্ক এখন স্বাভাবিক।
এর আগে সোমবার অভিনেত্রী অপু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ প্রোগ্রামে দাবি করেন, তিনি শাকিবের স্ত্রী। এবং কোলের ছেলেকে দেখিয়ে জানান, ওই সন্তান শাকিব এবং তাঁর। কিন্তু শাকিব সেই দাবি নাকচ করে জানিয়েছিলেন, ওই ছেলেকে স্বীকৃতি দিলেও অপুকে তা দেওয়ার কোনও প্রশ্নই উঠেনা। মঙ্গলবার সেই জায়গা থেকে সরে এসে শাকিব বলেন, নায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গত কাল আমি রাগের মাথায় সংবাদমাধ্যমে অনেক কথা বলেছি।
শাকিবের এই মন্তব্য শুনে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই করেছেন। কেউ ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে কিছু করাননি। কোনও আইনি প্রক্রিয়াতেও তিনি যাবেন না। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, সোমবার রাতে রাগের মাথায় তিনি অনেক কথা বলে ফেলেছেন।
অপর এক নায়িকা বুবলি বলেছেন, শাকিবের সঙ্গে অন্য নায়িকার জুটি মানতে না পেরেই সরব হয়েছেন অপু।
শাকিব যে স্ত্রী-পুত্রকে গ্রহণ করে সব কিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, তাতে বেশ খুশি অপু। জানিয়েছেন, এটা তাঁর জন্য অনেক বড় পাওয়া। তবে তিনি নিজের ইচ্ছেতেই যে সকলের সামনে এসেছেন তা-ও জানান অপু। -ছবিসহ আনন্দবাজার অনুসরণে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT