1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাফাত, সাকিফ যেভাবে গ্রেফতার হলো - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সাফাত, সাকিফ যেভাবে গ্রেফতার হলো

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৭৩৪ পড়া হয়েছে

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর পাঠানটুলার রশীদ মঞ্জিল থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, ঢাকা মহানগর পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। পরে তাদেরকে ঢাকায় নিয়ে যায় পুলিশ। রাত সাড়ে ১০টায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনেও এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, জালালাবাদ থানার মদিনা মার্কেট পয়েন্ট সংলগ্ন পশ্চিম পাঠানটুলার রশিদ মঞ্জিলের মালিক মামুনুর রশিদ। তিনি লন্ডন প্রবাসী। রশিদ মঞ্জিলে প্রবাসীর মা এবং একজন কেয়ারটেকারও থাকেন। গত বুধবার রাতে সাফাত ও সাদমান ওই বাড়িতে ওঠেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই বাসায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ দল (টেকনিক্যাল) সিলেটে যায়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, অভিযানের আগে বাসাটি ঘেরাও করা হয় যাতে ভবন থেকে আসামিরা পালাতে না পারে। সূত্র ইত্তেফাক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT