1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিই একমাত্র হাতিয়ার : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিই একমাত্র হাতিয়ার : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৬৩০ পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ধর্মের নামে হত্যা ও জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিকেই একমাত্র হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে তাই শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে। আর এ ক্ষেত্রে জাদুঘর বড় ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতীয় জাদুঘর।
জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের সাবেক ও প্রথম মহাপরিচালক ড. এনামুল হক এবং ইন্টারন্যশনাল কাউন্সিল অব মিউজিয়ামের (আইকম) প্রতিনিধি নেপালের অধিবাসী ড. প্রেম সিং বাসনিয়া। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত বক্তৃতা প্রদান করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত জাদুঘরের সম্প্রসারণ করে চলেছে। দেশের জেলা উপজেলায় নতুন নতুন জাদুঘর স্থাপন করছে। আঞ্চলিক পর্যায়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে সরকার বিভিন্ন স্থানে আঞ্চলিক জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাসসের বরাতে ইত্তেফাক খবরটি প্রকাশ করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT