1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাগল মারিয়া অজগর মরিল কুকুরের হাতে - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

ছাগল মারিয়া অজগর মরিল কুকুরের হাতে

প্রনীত রঞ্জন দেবনাথ
  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২০৬০ পড়া হয়েছে
কমলগঞ্জ(মৌলভীবাজার) ২১জুন মঙ্গলবার

সম্ভবতঃ মধ্যাহ্ন ভোজের খোঁজে নিরীহ অজগরটি পাহাড় ছেড়ে নেমে এসেছিল সমতলে। কিন্তু বিধি বাম! ভোজ তার কপালে ছিল না ছিল মৃত্যু! আর তাই  ছাগল শিকার করতে গিয়ে অজগর সাপের মৃত্যু হলো কুকুরের কামড়ে। ছাগলেরও শেষ রক্ষা হয়নি। মৌলভীবাজারের কমলগঞ্জে বিগত সোমবার(২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরোঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে শিকার করতে একটি অজগর সাপ আক্রমণ করে। এ সময় ছাগলের চিৎকারে পাশে থাকা একটি কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগর সাপটিকে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটি প্রায় ১২ ফিট লম্বা ছিলো বলে জানা যায়।

ক্রন্দনরত মহিলা মৃত ছাগলের পালনকর্তৃ। ছবির ভেতরের ছবিটি সেই হতভাগ্য অজগরের। প্রভুভক্ত কুকুর তাকে বাঁচতে দেয়নি। ছবি: সংগৃহীত

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেছিয়ে ধরে, তখন ছাগলের চিৎকারে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। এসময় ঘটনাস্থলে ছাগলও মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো মামুন অর রশিদ বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপও মারা যায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT