1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অপরিকল্পিত কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

অপরিকল্পিত কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

হাওরাঞ্চলীয় প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭২৮ পড়া হয়েছে

হাওর কাউয়াদীঘির পূর্ব পাশ দিয়ে অবস্থিত রাজনগর- বালাগঞ্জ সড়কের ভুরভুরি ছড়ায় অপরিকল্পিত ভাবে নির্মিত বক্স কালভার্ট অপসারণ করে নতুন করে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখা।

গত ২০ মার্চ সোমবার দুপুরে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার আয়োজনে রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের ভুরভুরি ছড়ার নতুন কালভার্টের উপরে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখার আহবায়ক মাস্টার সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা সদস্য গউছুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আহমদ বিলাল মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, জেলা সদস্য মুজাহিদ আহমদ, বিশ্বজিৎ নন্দী, ভুক্তভোগী কৃষক মো. খালিক, মো. মেন্দি মিয়া, মো. ইসলাম মিয়া, লুতফুর রহমান মাস্টার, সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শামিম তরফদার, আব্দুল আজিজ, হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার সদস্য কমরুদ্দিন কমরু, ডা. ফরিদ আহমদ।

বক্তারা বলেন, সরকার যেখানে হাওর-বাঁওড়, নদীনালা ও খালবিলের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ঘোষণা দিয়েছেন, সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তর কতৃক নির্মিত ভুরভুরি ছড়ায় অপরিকল্পিত বক্সকালভার্ট আজ হাওর পাড়ের মানুষের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। হাওরাঞ্চলের মানুষের জীবন-যাত্রাকে সম্পুর্ণ আগ্রহ্য করে অতি নিচুতে কালভার্টি নির্মাণের কারণে হাওরাঞ্চলের কৃষক ও জেলেসহ সাধারণ মানুষ আজ নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, বর্ষাকালে কালভার্টের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে না। যার ফলে হাওর থেকে গরু -মহিষের খাদ্য এবং বোরো মৌসুমে উৎপাদিত ফসল সংগ্রহ ব্যহত হচ্ছে। অন্যদিকে কালভার্টির কারণে ছড়া দিয়ে উজানের পানি হাওরে প্রবাহিত হতেও বাঁধা সৃষ্টি করছে। এতে একটু বৃষ্টিপাত হলেই হাওরের উজানের আমন ধান পানিতে তলিয়ে যায়। তাই হাওর পাড়ের মানুষের স্বাভাবিক জীবন-যাপন সচল এবং ফসল রক্ষায় অপরিকল্পিত বক্সকালভার্টি অপসারণ করে পূর্বের সেতুর ন্যায় নতুন সেতু নির্মাণ করতে হবে। এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আমরা আজ মানববন্ধন করে কালভার্ট অপসারণের দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে হাওর পাড়ের কৃষক- জেলেসহ সাধারন মানুষকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।

মানববন্ধন শেষে হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে বক্সকালভার্ট অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT