1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৬৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে আ’লীগের ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আ’লীগ। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়াসহ দলীয় কমান্ড না মানাতে তাদের এ বহিষ্কার করে দলটি। গেল ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি টি বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গ করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজনগর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার প্রাপ্তরা হলেন- জেলা যুবলীগের সদস্য, ফতেপুর ইউনিয়নের নকুল চন্দ্র দাস, উত্তরভাগে শাহ শাহিদ্দুজ্জামান (ছালিক), দিগেন্দ্র চন্দ্র্র সরকার, পাঁচগাঁওয়ে শামছন্নুুর আজাদ, জহিরুল ইসলাম বাচ্চু, সাইদুল ইসলাম বাচ্চু, টেংরায় বর্তমান ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, মনসুরনগরে সৈয়দ গোলাম কিবরিয়া মিলন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মিলন বখ্ত শুক্রবার সন্ধ্যায় জানান, দলীয় প্রার্থীর বিরোদ্ধে বিদ্রোহী হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় হাই কমান্ডের নির্দেশনায় আমি এ ৯ প্রার্থীকে বহিষ্কার করেছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT