1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৭৮৪ পড়া হয়েছে

লন্ডন: আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে। কথাটি বলেছেন মহামহিম প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা এবং বিষয়টি সরকারকে জানাবার জন্য তিনি এটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন। খবরটি লিখেছে দৈনিক ইত্তেফাক। সংবাদপত্র থেকে আরো জানা যায়, প্রধান বিচারপতি কোন ধরনের সমান্তরাল আদালত চালু থাকাকে বিধান বহির্ভুত মনে করেন। তাই মাহবুবে আলম সাহেবের মোবাইল কোর্টের প্রয়োজন আছে বক্তব্যের প্রেক্ষিতে তিনি উপরের কথাগুলো বলেন। বিপরীতে এটর্নি মাহবুবে আলম মহাশয় একটি জেলার নাম উল্লেখ করে বলেন যে ৪দিন মোবাইল কোর্ট বন্ধ থাকায় ‌ওখানে ৩৭টি বাল্য বিয়ে হয়েছে। অতএব অপরাধের তাৎক্ষনিক বিচারের জন্য মোবাইল কোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। এ অবস্থায় বিচারপতি আদালত হিসেবে বলেন যে, কোন বিধানে সমান্তরাল বিচার কার্যক্রম চালাবেন?
আদালত আরো বলেন, একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে আইন কমিশন আছে। তাদের পরামর্শ আপনারা নেন না। আইন তো চিন্তা-ভাবনা করে করতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনবিদ, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইন করা উচিত। সবাই মিলে আইন করলে সে আইনটা গ্রহণযোগ্য হয়।
উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের ১১টি ধারা-উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT