বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির
নির্বাচন ‘২৬ সম্পন্ন।
১৬ ফেব্রুয়ারি সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জয়নুল হক নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি (১) পদে শেখ হাবিবুর রহমান, সহ সভাপতি (২) পদে আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১), মো: আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে এ.এন.এম মাসহুদ, পাঠাগার সম্পাদক পদে আশফাক আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: নিয়ামুল হক, মহিলা সম্পাদিকা সুবিনা আক্তার।
জুনিয়র সদস্য পদে মিলন কুমার সিনহা, সৈয়দ নেপুর আলী, মো: সাইফুল ইসলাম, মো: আবুল খায়ের বেগ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কে কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন- সভাপতি এড. মিজানুর রহমান পেয়েছেন ১৬৯ ভোট, এড.সুনীল কুমার দাস পেয়েছেন ১৫৮ ভোট, সহ সভাপতি এড.আখলাকুল আম্বিয়া পেয়েছেন ১৬৮ ভোট, এড.শেখ হাবিবুর রহমান পেয়েছেন ১৭৪ ও সাধারণ সম্পাদক পদে এড.জয়নুল হক পেয়েছেন মোট ২১৮ ভোট।
এ ছাড়াও এড. দেলওয়ার হোসেন পেয়েছেন ২০ ভোট, সাধারণ সম্পাদক এড.আজিজুর রহমান পেয়েছেন ১৮৪ ভোট, এড.হাজিফ আব্দুল আলীম পেয়েছেন ৭২ভোট, এড.জুনেদ আলী পেয়েছেন ৮০ভোট, এড. আবু নছর মো: মাসহুদ পেয়েছেন ১৪৭ ভোট, এড. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৫ভোট, পাঠাগার সম্পাদক এড. আশফাক আহমেদ পেয়েছেন ২১৮ভোট, এড. আব্দুল মতলিব পেয়েছেন ১০১ভোট।
সিনিয়র সদস্য পদে মহিউদ্দিন মানিক, দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত এবং জুনিয়র সদস্য এড. খয়ের বেগের প্রাপ্ত ভোট ১৬৫, এড. নেপুর আলী প্রাপ্ত ভোট ২২৯, এড. মিলন কুমার সিনহা প্রাপ্ত ভোট ২৪৬, এড. শাখাওয়াত হোসেন প্রাপ্ত ভোট ১৬১, এড. সাইফুল ইসলাম প্রাপ্ত ভোট ১৭১।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশীদ এবং সহকারী কমিশনার এডভোকেট আনোয়ারুল ইসলাম, এডভোকেট মুমিত চৌধুরী, পিপি নারী ও শিশু আদালত এডভোকেট বকসী জুবায়ের আহমদ ও এজিপি নাজমুল হোসেন মুকুল।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা বারের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৪০৫ জন, মোট কাষ্টিং ভোট ৩৪৭টি।
রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় বাজার পর্যবেক্ষণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে বাজারে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়।
![]() |
এসময় বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সার্বিক বিষয় তদারকি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আল আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়া বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।