1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমেরিকার সুশীল সমাজও তাই চায়! - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আমেরিকার সুশীল সমাজও তাই চায়!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০৪৯ পড়া হয়েছে

লন্ডন: মঙ্গলবার, ২৪শে মাঘ ১৪২৩।।  অবশেষে যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের মনের কথা বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্পের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেছে। এক বিবৃতিতে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ওই নির্বাহী আদেশের পক্ষে আবারো আপিল করার বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে। সোমবার দেয়া ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞার প্রয়োজন আছে বলে ওই বিবৃতিতে তারা বলেছেন।

বিবিসি লিখেছে, ১৫ পৃষ্ঠার একটি বিবৃতি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের আইনসম্মত উদ্যোগ। আর এটি মুসলমানদের বিরুদ্ধে দেয়া কোন নিষেধাজ্ঞা নয়। আরো বলা হয়, মূলত যে সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো মুসলিম প্রধান। আর এই দেশগুলোর শরণার্থীদের অবাধ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আগামী মঙ্গলবার ট্রাম্পের এই নির্বাহী আদেশ আবারো আদালতে উঠবে। সেখানে এই নির্বাহী আদেশের পক্ষে রায় দেয়ার বিষয়টি বিবেচনার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়।

বলে রাখা প্রয়োজন, গেল শনিবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এরপর ট্রাম্প এক টুইটে, দেশে কিছু ঘটলে তার দায় এই বিচারক ও বিচার বিভাগকে নিতে হবে বলে মন্তব্য করেন। (খবর বিবিসি’র)

এ বিষয়ে রয়টারের বরাতে ‘ইয়াহু’ প্রকাশ করেছে এই ভিডিও-

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT