1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরাণের হামলা ৮০আমেরিকান নিহত - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরাণের হামলা ৮০আমেরিকান নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ২৭৩০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। ইরাকের আমেরিকান ঘাঁটিতে মিজাইল হামলা করেছে ইরাণ। ইরবিল ও আল আসাদ নামের এ দু’টি ঘাঁটিতে ওই হামলায় ৮০ আমেরিকান সৈন্য মারা গেছে বলে ইরান দাবি করেছে। গত বুধবার ইরাণের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়। খবরে ইরাণের পক্ষে বলা হয় যে গত সপ্তাহে ইরাণের “বিপ্লবী গার্ড বাহিনী”র সর্বাধিনায়ক কাশেম সোলেমানিকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার প্রতিশোধ নিতে ইরাণের এ হামলা। হামলায় তাদের কোন ক্ষেপণাস্ত্রই প্রতিরোধের মুখে পড়েনি বলে বলা হয়।

ছবি: এনডিটিভি’র স্ক্রীন ছবি।

ওয়াশিংটনের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয় ইরাকের দু’টি মার্কিন ঘাঁটিতে ইরাণ ডজন খানেকের মত বেলাষ্টিক মিসাইল ব্যবহার করে আঘাত করে। এ বিষয়ে প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ঘটনাটির সকল দিক পর্যালোচনা করে দেখছেন এবং আমেরিকার অন্যান্য মিত্রদের সাথে মতবিনিময়ের পর তার প্রতিক্রিয়া জানাবেন। ঘটনার পর পরই প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমে কোন প্রকার প্রতিক্রিয়া না দিয়ে টুইট ব্যবহার করেছেন।
“বিপ্লবী পাহড়াদার” বা তাদের ভাষায় “রিভ্যুলিউশনারি গার্ডস”-এর সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরাণী টেলিভিশনে আরো বলা হয় যে, ওয়াশিংটন প্রতিরোধমূলক কোন হামলা চালালে তারা এ অঞ্চলে আরো ১শ’ মার্কিন স্থাপনাকে লক্ষ্য হিসেবে বেছে নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে আরো দাবি করা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রথম প্রতিশোধমূলক প্রতিক্রিয়ায় তেহরান বুধবার ভোরে ইরাকের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT