1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন জান মুহাম্মদ খান, ৩জন স্ত্রী আর সন্তান ৬০জন - মুক্তকথা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

একজন জান মুহাম্মদ খান, ৩জন স্ত্রী আর সন্তান ৬০জন

বিবিসি থেকে সংগৃহীত॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৭৯ পড়া হয়েছে
বাপের বেটা হাজী জান মুহাম্মদ খান। পাকিস্তানের কোয়েটার মানুষ সরদার হাজী জান মুহাম্মাদ খান। তিনি একজন চিকিৎসক এবং কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় তার একটি ক্লিনিক আছে। তার কৃতীত্ব তিনি এ পর্যন্ত ৬০সন্তানের জনক হতে পেরেছেন। বিবিসি’র কাছে এমন দাবী করেছেন। বিবিসি’কে তিনি আরও বলেছেন যে তিনি আরো সন্তানের জনক হতে চান। আর এজন্য তিনি ৪র্থ দফায় বিয়ের পিড়িতে বসতে চান। জান মুহাম্মদের বয়স এখন পঞ্চাশ বছর।

 

 


সন্তানাদির সাথে জান মুহাম্মদ। ছবি: বিবিসি থেকে সংগৃহীত

 

 

জান মুহাম্মদ খানের এমন বক্তব্য থেকে স্পষ্টতঃই বুঝা যায় তিনি যে ৬০ সন্তানের জনক হয়েছেন তার পেছনে তার ৩জন স্ত্রী রয়েছেন। কারণ আরো সন্তানের জন্য তিনি ৪র্থ বিয়ে করতে চাচ্ছেন। ৩জন স্ত্রী যদি ৬০সন্তানের জন্ম দিয়ে থাকেন তা’হলে গড়ে একেকজন স্ত্রী ২০জন সন্তানের মা হয়েছেন। এমন ঘটনায় আস্তা আর বিশ্বাস কেমন আটকে যায়! বিবিসি তার সাথে কথা বলেছে এবং তার দু’দুটো ছবিও প্রকাশ করেছে। পাঠক সাধারণের সুবিধার জন্য তার সে ছবি দুটোও আমরা এখানে পত্রস্ত করলাম। বিবিসি অবশ্য মন্তব্য করেছে এই বলে যে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা বৃদ্ধির পেছনে ভূমিকা থাকবে যে আটটি দেশের পাকিস্তান তার অন্যতম।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT