1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন নজিম উদ্দিন, তিনিই তো সত্যিকারের ধনী - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

একজন নজিম উদ্দিন, তিনিই তো সত্যিকারের ধনী

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৭৭৩ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। মানুষের কাছে হাত পাতেন তিনি। পাই পাই করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা। নিজের বসতঘর মেরামতের জন্য। তিনি নজিম উদ্দিন। শেরপুরের ঝিনাইগাতির কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা। কিন্তু করোনার এই সংকটকালে ভিক্ষাবৃত্তি করে পাওয়া সেই টাকা আজ সেখানকার ইউএনও’র হাতে তুলে দিয়েছেন।
বলেছেন, ‘আমি ভিক্ষা করে খাইয়ে-খুইচরে দুই বছরে এ টেহা জড়ো করছি। আমার ঘরডা ভাঙ্গে গেছে গ্যা। এহন আর ঘর-দরজা দিলাম না। দশে এহন(মানুষ) কষ্ট করতাছে, আমি এ টেহ্যা ইউএনও সাহেবের হাতে দিলাম। দশেরে দিয়ে দেখ, খাইয়ে বাঁচুক।’
রবিবার ইউএনও রুবেল মামুদের নির্দেশে স্থানীয় ‘দি প্যাসিফিক’ ক্লাবের সদস্যরা দরিদ্রদের তালিকা প্রণয়নে গান্ধীগাঁও গ্রামে যান। এ সময় নজিমুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ইউএনর’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে তাঁর জাতীয় পরিচয়পত্র দেখতে চান। পরে নজিম ওই তালিকায় তার নাম না দেওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে তিনি জানান, বসত ঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমিয়েছেন ১০ হাজার টাকা। আজ সেই টাকা তুলে দিয়েছেন ইউএনও’র হাতে। সূত্র: মুহিউদ্দীন চৌধুরীর ফেইচবুক থেকে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT