1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এমন জনপ্রতিনিধি ক'জনার ভাগ্যে জোটে - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

এমন জনপ্রতিনিধি ক’জনার ভাগ্যে জোটে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৫০৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশের রাজনৈতিক নেতা-কর্মীদের একটি অংশ, সাধারণ মানুষের ভোটে পাওয়া ক্ষমতাকে কি চোখে ও কেমন মন নিয়ে দেখে, তার একটি উৎকৃষ্ট উদাহরণ পাশের এ ছবিটি। এ ছবিটি দেখার পর শিরোনাম লিখে পাঠক সাধারণকে বুঝিয়ে দেয়ার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা। ছবিটিই বলে দিচ্ছে, মানুষের ভোট বা সমর্থন পেয়ে এ ব্যক্তিটি যে চেয়ার বা কেদারায় বসার সুযোগ পেয়েছেন সেই পদটিকে তিনি কত যে তাচ্ছিল্যের চোখে দেখেন। এটি যে তার দায়ীত্বপূর্ণ পবিত্র কর্মক্ষেত্র সে বিষয়ে তিনি কতটুকু সজাগ বা সে বিষয়ে তার জ্ঞানের পরিধি কতটুকু ছবিটি চোখে আঙ্গুল দিয়ে আমাদের সকলকে বলে দিচ্ছে। তার দায়ীত্বকে তিনি কতটুকু শ্রদ্ধার চোখে দেখেন তার এ ছবিই সূর্য্যের মত সেসত্যকে তুলে ধরেছে।
ভোটে পাওয়া মহান পবিত্র দায়ীত্বকে এসব মূর্খের দল মনের গভীরে কিরূপে লালন করেন ছবিটি তাই জানান দেয়। এদের মনের গভীরের সেই অন্ধকারাচ্ছন্ন ভূমিকে কি দিয়ে আবর্জনামুক্ত করা যায়, আমাদের কাছে সে এক বিশাল প্রশ্ন। এতো রীতিমত শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের শাস্তি কি হতে পারে তা দেখবেন সরকারী সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু এদের মনের অন্ধকার দূর করতে না পারলে বাহিরের শাস্তি দিয়ে স্থায়ী কোন সমাধান আশা করা যায় না। তবে ভবিষ্যতে এমন অপকর্ম আর কেউ যাতে করতে সাহস না পায় সে লক্ষ্যে এ দুরাত্মার কঠিন দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রয়োজন।
সংগৃহীত এ ছবিটি হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালামের। ইউনিয়ন অফিস চলমান সময়ে তিনি সভাকক্ষের চেয়ারে বসে পা রেখেছেন টেবিলের উপর। নানা অভিযোগে অভিযুক্ত এ জন প্রতিনিধি সবসময় বলে বেড়ান, তার বিরুদ্ধে একটা অভিযোগও কেউ প্রমান দিতে পারবেনা। তাই, ইউপি অফিসের টেবিলের উপর পা তুলে বসা তার এ ঔদ্ধত্যপূর্ণ কর্মের ছবিটি প্রমান হিসাবে এখানে তুলে ধরা হলো। উল্লেখ্য, এ ইউনিয়নের চেয়ারম্যান, স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান বলে জানা যায়। সূত্র: জবলু সরকারের ফেইচবুক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT