1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এমপি প্রার্থীতা ঘোষণার একদিন পর পলাতক হিসেবে গ্রেফতার - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

এমপি প্রার্থীতা ঘোষণার একদিন পর পলাতক হিসেবে গ্রেফতার

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৫৯ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে এমপি পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবি করে সংবাদ সম্মেলন করার একদিন পরই পুলিশের হাতে গ্রেফতার হলেন টিএইচএম জাহাঙ্গির নামের একব্যক্তি। তিনি ছাতকের দণি খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আবদুল লতিফের পুত্র। রোববার(১৮ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর সড়ক ও জনপথ অফিসের বাংলোর ৪নং কক্ষ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গত শনিবার(১৭ফেব্রুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক দাবি করে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দেন টিএইচএম জাহাঙ্গীর। এসময় তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার ব্যাপারে মাঠে কাজ করার ঘোষণা দেন। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে মোটর যান আইনে ২মাসের সাজা রয়েছে। মামলাটি ২০০৮সালে দায়ের করা হয়। যার নং ২/২০০৮। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। সোমবার(১৯ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT