1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খারাপ কাজে লিপ্ত না হওয়ায়... - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

খারাপ কাজে লিপ্ত না হওয়ায়…

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১ পড়া হয়েছে

খারাপ কাজে লিপ্ত না হওয়ায় মহিলাকে জীবনের হুমকি
তমা আক্তার লিপিদের জীবন কি
অশ্লীল জুয়েলদের হাত থেকে মুক্তি পাবে না?

খারাপ কাজে লিপ্ত না হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নইনারপার জালালপুর গ্রামে এক মহিলাকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি আদমপুর বাজারের একটি দোকানে। তবে অভিযুক্ত জুয়েল আহমদ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

নইনারপার জালালপুর গ্রামের মৃত সুমন মিয়ার স্ত্রী তমা আক্তার লিপি লিখিত অভিযোগে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করছি। ছেলে একটি চায়ের দোকানে কাজ করে এবং নিজে শাড়ি বুননের কাজ করে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছি। স্বামীর মৃত্যুর পর জালালপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জুয়েল আহমদ(৩৭) খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়ে আসছে। এমনকি আমার বাড়িতে এসে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে।

সম্প্রতি আমি আদমপুর বাজারের হক মার্কেটের মোবাইল ব্যবসায়ী নাজিম মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা দিয়ে একটি পুরাতন মোবাইল ফোন ক্রয় করি। মোবাইল কিনে বাড়ি যাওয়ার পর সমস্যা দেখা দিলে আবার ওই দোকানে গিয়ে নাজিম মিয়া মোবাইল ফোন রেখে বলে চার, পাঁচ দিন পর ২৮ জানুয়ারী টাকা ফেরত দিবে। ২৮ জানুয়ারি আমার ছেলেকে নিয়ে দোকানে টাকা আনতে গেলে দোকানদার নাজিম মিয়া(৩০) আমাকে টাকা দিবে না বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে নাজিম দোকানে জুয়েল আহমদকে ডেকে আনে। জুয়েল আহমদ দোকানে এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং আমার ছেলের হাতে থাকা ৫শ’ টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরে সে নাজিমকে বলে আমার পাওনা টাকা তার কাছে দেয়ার জন্য। জুয়েল হুমকি দিয়ে বলে সে আমার বসতঘরে গিয়ে দেখা করবে প্রয়োজনে আমাকে হত্যা করে আমার ছবি বাজারে ঝুলিয়ে রাখবে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দেই।

অভিযোগ বিষয়ে জুয়েল আহমদ বলেন, ওই মহিলার চরিত্র ভালো নয়। মার্কেটে মোবাইল কেনাবেচা নিয়ে বিচার করে মহিলাকে এখানে আসতে নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমার অফিসারকে তদন্তে দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT