1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চক্ষু শিবির অনুষ্ঠিত ॥ নিখরচায় প্রাথমিক চক্ষু চিকিৎসা - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

চক্ষু শিবির অনুষ্ঠিত ॥ নিখরচায় প্রাথমিক চক্ষু চিকিৎসা

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১১৬৬ পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো: আছকর আলী এন্ড শামসুনাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) সকালে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইসবপুর শাহ মো: আছকর আলী বহুমুখী মাদ্রাসা ও শামসুনাহার বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী শাহ মো: সাজ্জাদ আলীর সভাপতিত্বে ও জালালাবদ চক্ষু হাসপাতাল, ইসলামপুর মেজরটিলা, সিলেটের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম, এ মতিন, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুদু মিয়া ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মো: হোসেন আলী।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো: শাহজাহান, সাবেক সদস্য মো: মনির মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, সহযোগী সদস্য ও আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান ও মো: সামসুল ইসলাম শামীম প্রমুখ।

সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম, এ মতিন এর নেতৃত্বে দক্ষ একদল চিকিৎসক উক্ত চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করবেন। রোগীদের বিনামুল্যে ঔষুধ, চশমা এবং প্রয়োজন অপারেশন প্রদান করবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT