1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

রংপুরের চার খুনসহ হত্যা-ধর্ষনের বিচার এবং
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ


রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিকাল ৪:৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্টিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্তের সভাপতিত্বে ও বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, বাসদ জেলা সদস্য অ্যাড. আবুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, এবং সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাপা জেলা সাধারণ সম্পাদক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবপ্রসন্ন ভট্টাচার্য। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চা শ্রমিক নেতা এস এম শুভ, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সদস্য লক্ষ্মণ অধিকারী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ জাসদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ছাত্র ইউনিয়ন জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি,ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যা, ধর্ষণসহ সকল অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানান তারা।

একই সঙ্গে বিদ্যুৎয়ের দাম কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবিও জানান। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্টিত হয়।


জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে
মৌলভীবাজার বাসদ-এর  বিক্ষোভ মিছিল ও সমাবেশ


জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২২ সেপ্টেম্বর’২৬, মঙ্গলবার বিকাল ৫টায় মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়।

বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্তা, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সদর উপজেলা সভাপতি জামসেদ ভূঁইয়া, বাসদ শ্রীমঙ্গল উপজেলা সংগঠক মো. সাজিদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের এই অযৌক্তিক দাম বৃদ্ধির ফলে গাড়ী ভাড়া তথা পণ্যপরিবহন ও যাতায়াত খরচ বাড়াবে, বিদ্যুতের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বহুগুনে বেড়ে গিয়ে দুর্বিসহ করে তুলবে। এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-সহ অন্যান্য সংকটে জনজীবন বিপর্যস্ত এবং দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকারের তরফ থেকে এসব সমস্যার কোন কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করে আগুনে ঘি ঢালার মতো করে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কৃষি ও গণপরিবহনের চালিকাশক্তি ডিজেলের দাম ১৭.৪% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়, যা সরাসরি সেচ ও উৎপাদন খরচ বাড়িয়ে প্রান্তিক কৃষকদের খাদের কিনারায় ঠেলে দেবে। অন্যদিকে, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং গ্রামীণ মেহনতি মানুষের আলোর উৎস কেরোসিনের দাম ১৪.৮% বাড়িয়ে ১৫৫ টাকা করায় তীব্র সংকটের সৃষ্টি হবে। মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ যখন মূল্যস্ফীতির তীব্র চাপে নাভিশ্বাস উঠছে, তখন বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে দাম বৃদ্ধি ও জনগণের ওপর করের বোঝা চাপিয়ে সরকারের তথাকথিত লোকসান কমানোর এই নীতি সরাসরি আমজনতার পকেট কাটার শামিল। সরকার নানা অযুহাতে ৫ মাসে ৩ বারে ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। চাল, ডাল, সবজিসহ প্রতিটি মৌলিক পণ্যের দামের ওপর এই জ্বালানি মূল্যের যে প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব পড়তে যাচ্ছে, তা সাধারণ শ্রমজীবী ও দরিদ্র মানুষের মুখের আহার কেড়ে নিবে।

সমাবেশে বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের বক্তব্যে দরিদ্রদের জন্য চলমান কার্ড কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং প্রতিবেশী দেশে জ্বালানি তেলের পাচার রোধে সরকার এমন উদ্যোগ নিয়েছে বক্তব্যের তিব্র প্রতিবাদ জানান। সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন বিশ্ববাজারে ঘোষণা দিয়ে জ্বালানি তেলের দাম কমেছে আর বাংলাদেশে এর উল্টোটা দাম বৃদ্ধি করে জনগণের সাথে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতারণা করছে। বাজেটের মধ্য দিয়ে অতিরিক্ত করারোপ করে এবং মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাজারকে এমনিতেই অস্থিতিশীল করে ফেলেছেন। আর এখন বলছেন ২০ টাকা করে লিটারে দাম বৃদ্ধি না করলে কার্ড কার্যক্রম বন্ধ হবে! এমন প্রহসনের কার্ড দিতে গিয়ে যদি জনগণের পকেট কাটতে হয়, তাহলে এমন তথাকথিত কার্ড দেয়ার কি দরকার। আর যেখানে প্রতিবেশী দেশ থেকে সরকার তেল ক্রয় করে সেখানে ছেলেভোলানো প্রতিবেশী দেশে পাচার হবে এমন অমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান রইল। একইসাথে এই সমাবেশ সরকারকে এই গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।

সমাবেশ পরবর্তীতে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT