1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চার যুগেরও অধিক সময়ের দাবী পূরণ হলো - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

চার যুগেরও অধিক সময়ের দাবী পূরণ হলো

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৬৩ পড়া হয়েছে

১ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হতে যাচ্ছে
মৌলবীবাজার মহাবিদ্যালয় বাস যোগাযোগ সেবা


মৌলবীবাজার সরকারী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধার লক্ষ্যে শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে মৌলবীবাজার যুগপৎভাবে দু’টি বাস যোগাযোগ সেবা চালু করা হয়েছে। মহাবিদ্যালয় চলাকালীন সময়ে উপরোক্ত দু’টি উপজেলা থেকে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠগ্রহনে সঠিক সময়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিত রাখার লক্ষ্যে এ যোগাযোগ সেবা দু’টি চালু হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ বাসযোগাযোগ সেবা চালু হবে।

মহাবিদ্যালয় স্থানীয় কর্তৃপক্ষের এমন ছাত্র-ছাত্রীবান্ধব সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেছেন অভিভাবক ও শিক্ষাবান্ধব বিদ্যুৎসাহী মহল।

উল্লেখ্য যে,  শ্রীমঙ্গল ও কুলাউড়া এ দুই উপজেলায় মহাবিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। প্রতিদিন যাতায়াতের জন্য নির্ভরযোগ্য বাস সুবিধা না থাকায় শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে পৌঁছানো সম্ভব হয় না।

মহাবিদ্যালয়ের ছয়যুগ পুরানো প্রতিষ্ঠাকালীন প্রশাসনিক ও পাঠদান ভবন। ছবি: অন্তর্জাল

সেজন্য শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় মহাবিদ্যালয়গামী বাস যোগাযোগ সেবা চালু হতে যাচ্ছে। এতে করে এ দু’টি উপজেলার শিক্ষার্থীদের সুদীর্ঘকালের পুরোনো একটি দাবী পূরণ করা হলো।

ছাত্র-ছাত্রীদের যোগাযোগের প্রায় সত্তুর বছরের পুরানো এ দাবীটি পূরণ হওয়ায় এলাকাবাসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষসহ কর্তৃপক্ষের প্রতি অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৫৬ সালে মৌলবীবাজার মহাবিদ্যালয় প্রতিষ্ঠালাভ করে। তখন অবশ্য মহাবিদ্যালয়টি বেসরকারী ছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT