1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঢাকার আশকোনায় রেব কেম্পে বোমা হামলা - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

ঢাকার আশকোনায় রেব কেম্পে বোমা হামলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ২২৭৫ পড়া হয়েছে

ঢাকা।। রাজধানীর আশকোনায় রেব কেম্পে আত্মঘাতি বোমা হামলার ঘটনার পরপরই দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার জুম্মার নামাজের সময় রাজধানীর আশকোনায় রেবের ক্যাম্পে আত্মঘাতি হামলা চালানো হয়। হামলা করতে গিয়ে  হামলাকারী নিজে নিহত হয়। আহত হয় রেবের দুই সদস্য।
সূত্র থেকে জানা যায়, ঘটনার পরপর সারাদেশেই আইনশৃঙ্খলাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনাসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, বিশেষ করে রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষিরা, যশোর, চট্রগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগ ও জেলাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে ঘটনার পরপরই রাজধানীরও গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চেকপোষ্ট বসানো হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন যানবাহণে।
বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়, ঘটনার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ বিশেষ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকল টহলটিমকে সতর্কতার সঙ্গে ডিউটি পালন করার নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT