1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুপ্রকের উদ্যোগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

দুপ্রকের উদ্যোগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭৯৬ পড়া হয়েছে

দুর্নীতি বিরোধী সরকারী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশি(দুদক) এর সামাজিত সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যেগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অব্যহত রেখেছে। গতকাল মঙ্গলবার(৭মার্চ) সকাল ১১ টায় উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, উদ্যোক্তা, সচিবসহ স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “দুর্নীতিকে না বলুন” এই শ্লোগান নিয়ে দুর্র্নীতি বিরোধী মতবিনিময় সভাপতিত্ব করেন ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান প্রানেশ গোয়াল। দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সহসভাপতি এ. এন. এম ওয়াহিদুজ্জামান ও সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সচিব সঞ্জয় নায়েক, সদস্য মো: আব্দুস সাত্তার, মো: ইদ্রিস আলী, অরুন চাষা, অনিল তন্তবায়, নারী সদস্য মিতু রায় এবং স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: কামাল মিয়া।

মতবিনিময় সভায় সকল ইউপি সদস্য, স্থানীয় কমিউনিটি ক্লিনিকের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমাম্যা ব্যাক্তিবর্গসহ এবং সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। বক্ততারা জানান, চা বাগান এলাকায় দুর্নীতি কার ক্ষেত্র বা সুযোগও নাই। আর এখন ডিজিটাল যুগে অনিয়ম দুর্নীতি করার সুযোগ নাই।

তবে ডিজিটাল সেবা জনগণের কাছে পৌছে দিতে হলে উন্নত ইন্টারনেট সংযোগ এবং দক্ষ মানুষ প্রয়োজন। তবে স্থানীয় ইউপি সদস্যরা অভিযোগ করেন, যে, তারা চা বাগান কর্তৃপক্ষ দ্বারা অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন। তারা এর প্রতিকার চান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT