1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরন - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরন

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯৬১ পড়া হয়েছে

প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড থেকে প্রদত্ত প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে।

গতকাল(১৬ অক্টোবর) রোববার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির এ চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রবাসীরা নিজের পরিবার ছেড়ে দূর দেশে গিয়ে টাকা উপার্জন করছেন, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। সরকার তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য এই শিক্ষাবৃত্তি দেওয়া প্রদান করছে। এই শিক্ষা বৃত্তি তাদের সন্তানদের পড়ালেখার গতি বাড়াবে এবং উচ্চ শিক্ষার পথ সুগম করবে। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার ২২ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির এই চেক বিতরন করা হয়।

জেলাকর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT