1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রবীণ শিক্ষক সুজিত কুমার ভট্টাচার্য্যের পরলোকগমন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

প্রবীণ শিক্ষক সুজিত কুমার ভট্টাচার্য্যের পরলোকগমন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ২৭৫৯ পড়া হয়েছে
সুজিত কুমার

মুক্তকথা।।  পরপারে চলেগেলেন মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুজিত কুমার ভট্যাচার্য (৬৫)। তার মৃত্যুতে শহরের শিক্ষার্থী সহ সকলের মনে নেমে আসে শোকের ছায়া। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকাল ৭টায় সিলেট রাগীব রাবিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বেলা দুপুরের দিকে প্রিয় শিক্ষকের মরদেহ নিয়ে যাওয়া হয় পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এখানেই  সুজিত শিক্ষকতা করেছেন আজীবন। স্কুল প্রাঙ্গনে তার মরদেহ নিয়ে আসলে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের মাঝে এক বেদনা বিধুর দৃশ্যের সৃষ্টি হয়। অশ্রুসজল চোখে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় শিক্ষক সুজিত কুমারকে শেষ বিদায় জানান। একসময় চিরচেনা সবুজ ঘাসেঘেরা সেই স্কুল পেছনে ফেলে রেখে চির অচেনা পথে যাত্রা শুরু করেন কীর্তিমান শিক্ষক সুজিত কুমার ভট্টাচার্য্য। বিকাল ৪টায় শহরের সৈয়ারপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কে একটি দ্রুতগামী টমটম ধাক্কা দিলে তিনি  গুরুতর আহত হয়েছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমাদের লিখেছেন প্রবাসে অবস্থানরত তারই সহপাঠী “বাঙ্গালী আবাসিক সমিতি”, “যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ”এর সভাপতি ও  মুক্তকথা সম্পাদক এডভোকেট হারুনূর রশীদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT