1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সন্মেলন - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সন্মেলন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৫৯১ পড়া হয়েছে

IMG_6688

মুক্তকথা: লন্ডন, সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০১৬।।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত। ডা. আহমেদ জামান সভাপতি ও নিসার আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত।

সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সমাজতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গিকারকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ শাখার ৬ষ্ঠ সন্মেলন গত ২৫শে সেপ্টেম্বর পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়।

সন্মেলনের উন্মুক্ত অনুষ্ঠানে ডা. আহমেদ জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃটিশ কমিউনিস্ট পার্টির স্টিভ জনসন, তুদে পার্টি অব ইরানের ভারথান, ইরাকী কমিউনিস্ট পার্টির আব্দুল, ন্যাপের সভাপতি আব্দুল আজিজ, গণফোরামের গোলাম হোসেন আহবাব, পাকিস্তান আওয়ামী ওয়ার্কার্স পার্টির মুনিব আনোয়ার, তেল গ্যাস রক্ষা কমিটি যুক্তরাজ্যের আহ্বায়ক ডা. মোখলেসুর রহমান মুকুল, মাহমুদ এ রৌপ প্রমুখ।

অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য।

সন্মেলনের কাউন্সিলে ডা. আহমেদ জামানকে সভাপতি ও নিসার আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্য্য নির্বাহী কমিটি গঠিত হয়। স্কাইপ ভিডিও যোগাযোগের মাধ্যমে সন্মেলনের কাউন্সিল উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। উন্মুক্ত অধিবেশনে স্কাইপ ভিডিও যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও নতুন কমিটির শপথবাক্য পাঠ করান সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। (প্রেস বিজ্ঞপ্তি)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT