1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি গঠিত - মুক্তকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি গঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৬৫১ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। গত ২২শে নভেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি গঠিত হয়। কবি মায়া ওয়াহেদের সভাপতিত্বে কবি নাহিদ ইয়াছমিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কিশোরী পদ দেব শ্যামল, মূখ্য আলোচক ছিলেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক পুলক কান্তি ধর।
সম্মানিত অতিথি ছিলেন লেখক মোঃ আবু তাহের ও বিশ্ব কবিমঞ্চের ইউ-কে শাখার উপদেষ্ঠা কবি সালেহ মওসুফ।


আলোচনা ও কবিতা পাঠ করেন কবি সৈয়দা সাফেকা বেগম, কবি মনোরঞ্জন দেব, কবি সাবিয়া নাসরিন সাকী, কবি মিনারা আজমী, কবি রেবেকা শর্বরী ও কবি পলাশ দেব নাথ। সভায় সর্ব সম্মতিক্রমে কবি মায়া ওয়াহেদকে সভাপতি ও সাবিয়া নাসরিন সাকীকে সাধারণ সম্পাদক ও নাহিদ ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সহ সভাপতি ড. রণজিত সিংহ, দীপ্তেন্দু দাশ গুপ্ত কাজল ও সৈয়দা সাফেকা বেগমকে নির্বাচিত করা হয় । সহ সাধারণ সম্পাদক পদে কবি পলাশ দেব নাথ, কোষাধক্ষ্য কবি মিনারা আজমী সহ ২১ (একুশ) সদস্য বিশিষ্ট বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি গঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT