1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোটেরদিন বোমাতঙ্কে এক ব্যক্তিকে গ্রেপ্তার স্কটল্যাণ্ডে - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ভোটেরদিন বোমাতঙ্কে এক ব্যক্তিকে গ্রেপ্তার স্কটল্যাণ্ডে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। ভোটের ফলাফল যখন এক একটি এলাকা হিসেবে প্রকাশ পাচ্ছে ঠিক এমনি এক সময় ইন্টারনেট খুঁজতে গিয়ে পাওয়া গেল ভিন্ন এক খবর। আর সে খবরটি হলো তৃতীয় বিশ্বের দেশের মত, ভোটের দিন বোমার মত জিনিষ পাওয়ার কারণে পুলিশ ৪৮বছর বয়স্ক এক ব্যক্তিকে সন্দেহজনক কারণে গ্রেপ্তার করেছে।

গ্লেন টাওয়ার ফ্লাট


পুলিশী গ্রেপ্তারের এ ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের মাদারওয়েল ভোট কেন্দ্রে। বোমার সরঞ্জামের মত কিছু জিনিষ একটি ভোটকেন্দ্রে পাওয়ার ফলে পুলিশ এ গ্রেপ্তার করে। অবশ্য সাথে সাথেই একটি বোমা বিশেষজ্ঞ দলকে তলব করা হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে “গ্লেন টাওয়ার ফ্লাট”-এর নিচতলায় বোমাজাতীয় সরঞ্জাম পাওয়া যাওয়ায় এই বিশেষজ্ঞদলকে তলব করা হয়। এই দালানে সকলের ব্যবহার যোগ্য একটি কক্ষ ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ এমন ঘটনার চারপাশ ঘেরাও করে রাখে এবং দালানটি বোমামুক্ত করা হয়। বোমা সরঞ্জাম নিষ্ক্রিয় করার লক্ষ্যে বোমা বিশেষজ্ঞ দল একটি নিয়ন্ত্রিত বিষ্ফোরণ ঘটায়।
সূত্র: দি ইণ্ডিপেন্ডেন্ট

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT