1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মদ-জুয়ার প্রতিবাদ করায় খুন মেটিয়াবুরুজে - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

মদ-জুয়ার প্রতিবাদ করায় খুন মেটিয়াবুরুজে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১১৮৩ পড়া হয়েছে

imagesশনিবার ৩০শে জুলাই ২০১৬
মদ-গাঁজার আসর আর সাট্টার ঠেকের প্রতিবাদ করায় খুন হতে হল নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কলকাতার মেটিয়াবুরুজ এলাকার লিচুবাগানে। শুক্রবার রাতে সইফুলকে মারধর করে জনাকয়েক দুষ্কৃতী। রাতেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, বরাবরই এলাকায় সাট্টার ঠেকের প্রতিবাদ করতেন নজরুল। মাঝেমাঝেই এর জন্য তাঁকে হুমকিও শুনতে হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই তাঁর উপর রড, শাবল নিয়ে আক্রমণ করে জনা পাঁচেক দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় নজরুলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটিয়াবুরুজ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় নজরুলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নজরুল ইসলামের পরিবারের তরফে আলম, ইকবাল, দাহিয়ান, আহমেদ-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এরা সকলেই স্থানীয় দুষ্কৃতী বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। (খবর আনন্দবাজারের)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT