জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী। জেলার ১৬ লক্ষ ১৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৮ লাখ ৫৭ হাজার ১৫৬টি । জেলায় ৫৫৮টি ভোট কেন্দ্রে
মোট ভোটের পরিমাণ ৫১.২৭ শতাংশ। পোষ্টাল ভোট রেজিষ্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭শ ৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌছায় ১৬৮৬২ ভোট। বাতিল হয় ১৪৬৪ ভোট।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল কন্ট্রলরুমে রাত ২টায় মৌলভীবাজার জেলার ৪টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেন। এছাড়াও চারটি আসনে ৪ লাখ ৪৫ হাজার ৭৪৩ ভোট পেয়ে হ্যাঁ এর বিজয় হয়েছে। না ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৬৬টি।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) বিএনপির প্রার্থী মো: নাসির উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৮২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৮৩০১৩টি ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১০০৪৬৯ আর না পেয়েছে ৭৯৫২৭ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির প্রার্থী মোঃ শওকতুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৬৮৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের জেলা আমীর মোঃ সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৩৪৫৮ ভোট পেয়েছেন।
এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ৮৩৯৩০ আর না পেয়েছে ৬৭৯৩৫ ভোট।
মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনে বিএনপির প্রার্থী নাসের রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ১৫৬৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মোঃ আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৭৭৬৩৬ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩৩৯১৬ ভোট আর না পেয়েছে ৭৮৬৭১ ভোট।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) বিএনপির প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতিক নিয়ে ১৭০৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিক্সা প্রতীক নিয়ে ৫০২০৪ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১২৭৪২৮ ভোট। আর না পেয়েছে ১০৭৬৩৩ ভোট।