1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লাউয়াছড়া জাতীয় উদ্যান- একরাতে ১২ গাছ চুরি- গাড়িসহ গাছ উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

লাউয়াছড়া জাতীয় উদ্যান- একরাতে ১২ গাছ চুরি- গাড়িসহ গাছ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ১৩০৫ পড়া হয়েছে

কমলগঞ্জ, মৌলভীবাজার।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একরাতে ১২টি গাছ কটে চুরি হয়। রাতেই গাড়িসহ গাছ উদ্ধার করেছে বনবিভাগ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্যানের বাগমারা ক্যাম্প সংলগ্ন ভাগড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ধাওয়া করলে সঙ্গবদ্ধ চোরচক্র গাছের কিছু খন্ডাংশ রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গাছের কিছু খন্ডাংশসহ একটি গাড়ি আটক করে।

বনবিভাগ সুত্রে জানা যায়, বিগত ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, গভীর রাতে লাউয়াছড়া উদ্যানের বাগমারা ক্যাম্প সংলগ্ন ভাগড়াবাড়ি এলাকা থেকে ৫টি গাছ ও মুজিবের টিলা নামক স্থান থেকে ৭টি গাছ কাটে সঙ্গবদ্ধ চোরচক্র। স্থানীয় চোরচক্র চিকরাশি প্রজাতির ১২টি গাছ কেটে ট্রাকে তোলার সময় বনবিভাগ খবর পেয়ে গাছের কিছু খন্ডাংশ রেখে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা পিছনে ধাওয়া করে রাত ৩টায় শ্রীমঙ্গলের সাতগাঁও নামক এলাকা থেকে গাছের খন্ডাংশসহ, ঢাকা মেট্রো-ট-২০৭৯৭২ নাম্বারের ট্রাকটি আটক করে। এ সময় চালক ও চোরচক্র পালিয়ে যায়। বর্তমানে ট্রাকটি শ্রীমঙ্গল বনবিভাগের বন্যপ্রাণী রেঞ্জ অফিসের তত্তাবধানে রয়েছে।
কমলগঞ্জ জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া বলেন, ‘বনবিভাগের কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে স্থানীয় গাছ চোররা বন থেকে প্রতিনিয়তই গাছ কেটে নিচ্ছে। গাছ কেটে নেওয়া তাদের মূল উদ্দেশ্য নয়, কেটে যাওয়া গাছগুলোর খন্ডাংশ নিলামে ক্রয় করাটাই তাদের প্রধান উদ্দেশ্য।’
এ বিষয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘গভীর শীতের মধ্যে রাতের বেলা চোরেরা গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু আমাদের সতর্কতার জন্য চুরেরা গাছ কেটে নিয়ে যেতে পারনি। আমরা গাড়িসহ কাঠগুলো আটক করেছি।’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT