1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শত বছরের ঐতিহাসিক চুক্তি - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

শত বছরের ঐতিহাসিক চুক্তি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ পড়া হয়েছে

 

যুক্তরাজ্য ও ইউক্রেনের মধ্যে

শত বছরের চুক্তি স্বাক্ষরিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন সফরে দেশটির সঙ্গে ১০০ বছরের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন।চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো ও ইউক্রেনকে ভবিষ্যৎ ন্যাটো মিত্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
স্টারমারের প্রধানমন্ত্রীত্বের সময় এটি তার প্রথম ইউক্রেন সফর। তিনি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে ইতিবাচক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। যুদ্ধবিরতির যে কোনও চুক্তি ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ব্রিটেনের সঙ্গে সম্পর্ক অতীতের যে কোনও সময়ের তুলনায় অনেক ঘনিষ্ঠ।

এদিকে, স্টারমারের আগমনের পরপরই কিয়েভের আকাশে ড্রোন হামলার আশঙ্কায় বেজে ওঠে সাইরেন। অবশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপি’কে জানিয়েছেন।

কিয়েভে অবস্থানকালে স্যার স্টারমার বলেন, এ চুক্তি আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ভালোবাসারই প্রতিফলন। এটি একটি মাইলফলক সহযোগিতা। চুক্তির আওতায় প্রতিরক্ষা শিল্পে যৌথ উন্নয়ন ও দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া আমরা কোনও চুক্তি বিবেচনা করব না। চুক্তিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অপরিহার্য।

যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনকে ১৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং আগামী বছরগুলোতেও এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। যত দিন প্রয়োজন, আমরা সমর্থন দিয়ে যাব বলেছেন প্রধানমন্ত্রী স্টারমার।

পক্ষান্তরে, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে ইউক্রেনকে অস্ত্র কেনার জন্য তহবিল গঠনের জন্য জেলেনস্কি পশ্চিমাদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।


 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT