1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শহর জনপদ : মলইবাজার - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

শহর জনপদ : মলইবাজার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১১৮৩ পড়া হয়েছে

মৌলভীবাজারে দুই বীরাঙ্গনাকে সংবর্ধনা

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে দুই বীরঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, একাংশ) ।  মৌলভীবাজার জেলা শাখা। রোববার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনাসহ আর্থিক অনুদান দেয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন-মহান মুক্তিযুদ্ধেও স্মৃতি নিয়ে বেচেঁ থাকা মৌলভীবাজারের বীরঙ্গনা জয়ন্তি বৈদ্য ও মঙ্গলা বৈদ্য।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল’র জেলা সভাপতি আ,স,ম, সালেহ সোহেল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় সাধারণ সম্পাাদক নাজমুল হক প্রধান এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জাসদের সভাপতি এড. জাকির আহমদ, সিলেট জেলা জাসদের সভাপতি কলম্দর আলী, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি মছব্বির আহমদ প্রমূখ। পরে দুই বিরঙ্গনাকে আর্থিক অনুদান দেয়া হয়।

মৌলভীবাজারে দোকান থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার সদর উপজেলায় রিপন মিয়া (২০) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২ টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে দুবৃত্তরা তাকে হত্যা করেছে।  মুদি দেকানের ব্যবসায়ী রিপন
প্রতিদিনের মতো ওই রাতে দোকানের দরজা লাগিয়ে ভেতরে ঘুমান। সকালে এলাকাবাসী দোকানের দরজা খোলা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে রিপনের লাশ উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তার মাথায় ধারালো অস্ত্রের দুটি আঘাত ও মুখে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রিপন ওই গ্রামের কাছন মিয়র পুত্র। তদন্তকারী ওই এসআই আরো জানান, ময়না তদন্ত শেষে লাশ স্বজনদেও কাছে হস্থান্তর করা হয়েছে। মামলা রেকর্ড হয়েছে কিনা জানতে চাইলে তিনি রোববার রাত সাড়ে ৮টায় বলেন, এখন নিহতের স্বজনরা দাফন-কাপন নিয়ে ব্যস্থ রয়েছে। হয়তো এটা সম্পন্ন করে থানায় মামলা করতে পারে।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি।। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি (একাংশ)। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরন করা হয়। শহরের সমশের নগর সড়কস্থ চৌমুহনা, আদালত সড়ক, টিসি মার্কেট  ও চাঁদনীঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এসব লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য, সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলীসহ অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT