1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংস্কারের লক্ষ্যে সিলেট নগরসংস্থায় অপসারণ - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

সংস্কারের লক্ষ্যে সিলেট নগরসংস্থায় অপসারণ

রাজনৈতিক প্রতিবেদক
  • প্রকাশকাল : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০১ পড়া হয়েছে

সিলেট নগর সংস্থার ৫৬জন কাউন্সিলর অপসারিত হয়েছেন

মেয়রকে অপসারণের এক মাসের মাথায় সিলেট নগর সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের (নারী) ৫৬ জন কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে। এদের মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪২জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৪জন কাউন্সিলর।

গতকাল বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সব কাউন্সিলরদের অপসরাণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের(সিসিক) পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগের দুই বারের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী দলের নির্দেশে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে প্রায় খালি মাঠে লড়াই করে সিসিকের মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পান ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। ওই বছরের নভেম্বরে তিনি সিসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

স্মরণ করিয়ে দেয়া ভাল যে, আওয়ামীলীগ সরকরের পতনের পর ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT