1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিক ইসহাক কাজল আর নেই - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সাংবাদিক ইসহাক কাজল আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০২ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। বরেন্য সাংবাদিক, বাংলা একাডেমী প্রবাসী পুরস্কার প্রাপ্ত লেখক, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উপদেষ্টা মুক্তিযুদ্ধা ইসহাক কাজল গতকাল বিকেলে পরলোক গমন করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি কুইন্স হাসপাতালে লন্ডন স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক কাজল দীর্ঘদিন ধরে মরণব্যাধি কর্কটরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী, ১ছেলে ‌ও ৫মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ইসহাক কাজল।

এক সময়ের ভাসানী ন্যাপের সক্রিয় কর্মী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বামরাজনীতিক সাংবাদিক ইসহাক কাজল লণ্ডনে এমপি রাশেদ খান মেননের ‌ওয়ার্কার্স পার্টির সংগঠক ছিলেন। লণ্ডনে টা‌ওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাঙ্গালী সম্প্রদায়ে কাজল ছিলেন প্রতিবাদী বাম রাজনীতির সক্রিয় নেতা। কমলগঞ্জের মানুষ রাজনীতিক সাংবাদিক ইসহাক কাজল ভাসানী ন্যাপের হয়ে মৌলভীবাজারের চা-শ্রমিক রাজনীতির সাথে‌ও দীর্ঘদিন জড়িত ছিলেন।
ইসহাক কাজলের জানাজার নামাজ আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বুধবার দুপুর ১ টায়, জোহর নামাজের পর ব্রিকলেইন জামে মসজিদে(লন্ডন) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গার্ডেন অফ পিস এ উনাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT