1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৪৪ পড়া হয়েছে

শোকবার্তাঃ

ঢাকা, ২৬ জুলাই, মঙ্গলবার

সাবেক সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আব্বাস আলী মন্ডলের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্বাস আলী মণ্ডল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। তিনি ১৯৭৫ পরবর্তীতে সুদীর্ঘকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্ত্রী আব্বাস আলী মন্ডলের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আব্বাস আলী মন্ডল আজ ভোর রাত সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ রাজিউন)।  মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।

সংবাদসূত্র: দীপংকর বর,  সিনিয়র তথ্য  অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT