1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হঠাৎ উপড়ে পড়ল লোহার তৈরী বিদ্যুৎ খুঁটিদু'টো - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

হঠাৎ উপড়ে পড়ল লোহার তৈরী বিদ্যুৎ খুঁটিদু’টো

জুড়ি, মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১১৬৯ পড়া হয়েছে

জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই দাসপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার ২৯এপ্রিল বিদ্যুৎ লাইনের দু’টি খুঁটি উপড়ে পড়ে। এ বিদ্যুৎ লাইনটি কোথাও বাসাবাড়ি, কোথাও গাছগাছালি, আবার কোথাও খোলা জায়গার ওপর দিয়ে টানানো। এ লাইনে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ চলাচল করে।
কোন ঝড়বৃষ্টি-তুফান নেই অথচ হঠাৎ করেই ওই লাইনের পাশাপাশি দুটি স্টিলের খুঁটি উপড়ে পড়ে যায়। বড় আকারের দূর্ঘটনা ঘটতেই পারতো কিন্তু সৌভাগ্যবশতঃ এ ধরণের কোন দূর্ঘটনা ঘটেনি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এলাকার লোকজন।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি) জাঙ্গিরাই দাসপাড়া এলাকার ভেতর দিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনটি স্থাপন করে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সেখানে লাইনসহ দুটি খুঁটি উপড়ে পড়ে। এ সময় লাইনের তার গাছ, বাঁশ ও বসতঘরের টিনের চালার ওপর পড়ে যায়। আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের লোকজন ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন। এ ঘটনায় আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা গাড়িচালক বিধান দাস বলেন, যেখানে দুটি খুঁটি পড়েছে, সেখানে প্রতিদিন বিকেলে শিশু-কিশোরেরা খেলাধুলা করে। অনেকে গবাদি পশু চরান। তবে ঘটনার সময় স্থানটি ফাঁকা ছিল। নইলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
এলাকাবাসী বলেন, দু’টি খুঁটি কম গভীরতায় গর্ত করে স্থাপন করা হয়েছিল। এ ছাড়া খুঁটিগুলোর নিচের অংশ জং ধরে নষ্ট হয়ে গেছে। এ কারণে ঝড়বৃষ্টি ছাড়াই উপড়ে পড়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT