1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হায় দিল্লীওয়ালে, আর কত কূকীর্তি দেখাবি? - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

হায় দিল্লীওয়ালে, আর কত কূকীর্তি দেখাবি?

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ১৬৮৯ পড়া হয়েছে

এই সেই গাড়ী। ছবি: ন্যাশনেল হ্যারাল্ড

দিল্লীওয়ালাদের কি হয়েছে? আর কত কূকীর্তি তারা দুনিয়ার মানুষকে দেখাতে চান? এইতো সেদিন দিনে-দুপুরে একটি বাসে কয়েকজন মিলে একটি মেয়েকে ধর্ষণ করলেন। পরে মেয়েটি মারা গেল। এরও আগে এক বিদেশীনিকে ধর্ষণ করলেন। অতি সম্প্রতি আরো দু’জন মহিলা সাংবাদিক অনুরূপ কিছু অপরাধ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। এতোসব আকাম-কুকামের পর এবার করলেন এক মেয়েলোকের সামনে হস্তমৈথুন! হায়রে দিল্লীওয়ালে! ধিক তোমাদের!!
দিল্লীর ন্যাশনেল হ্যারাল্ড-এর খবর। দিল্লী অভিমুখী একটি বাসে এক মহিলার একেবারে সামনে এক বয়স্ক বখাটে হস্তমৈথুন শুরু করে দেয়। মহিলাটি তৎক্ষনাৎ গাড়ীর সতর্ক সংকেত বাজাতে থাকেন। এ দেখে ষণ্ড ওই লোকটি বলে যে- “কেউ তোমার সাহায্যে আসবে না।” এবং সে হস্তমৈথুন করতে থাকে! মহিলাটি তখন ওই ষণ্ডকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে পুলিশে খবর দেয়।
ভীষণ সংকিত ওই মহিলা গাড়ীতে করে কাপাশেড়া থেকে তার বাড়ী সংগমভিহারে ফিরছিল। ঘটনাটি ঘটে মঙ্গলবার ২০শে নভেম্বর রাত সোয়া ৯টায়।
ভয়ঙ্করভাবে মানবিক গুণাবলী ও নৈতিকতা বর্জিত অশালীন ওই অপকর্মের প্রত্যক্ষ ঘটনাসংশ্লিষ্ট সাক্ষী ওই মেয়েটি হিন্দুস্থান টাইমস-এর কাছে বলে যে, বাসটি যাত্রীতে বোঝাই ছিল। কিন্তু কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি। একজন বরং দুর্মর ওই ব্যক্তিতে না মারার জন্য তাকেই অনুরোধ করছিল। এতো যাত্রীর মাঝে একজন অবশ্য তার সাহায্যে এগিয়ে এসেছিলেন তবে শেষাবধি কোন মামলার সাক্ষী হতে অপারগতা প্রকাশ করেন। 
শেষাবদি পুলিশ বাস আটকায় এবং দুর্মর ওই নির্লজ্জকে ধরে নেয়। লোকটির নাম জানা গেছে, মুখেশ রঞ্জন কুমার। সে একজন তাবু দেখাশুনাকারী।
মেয়েটি জানায় সে মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসনে বসে আসছিল। হঠাৎ করেই ওই মানুষটি উঠে দাড়ায় এবং হস্তমৈথুন করতে শুরু করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT