1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১২৯ বছরের বিশ্বরেকর্ড ভাঙলেন মিরাজ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

১২৯ বছরের বিশ্বরেকর্ড ভাঙলেন মিরাজ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ২২২৩ পড়া হয়েছে

লন্ডন:  রোববার, ৩০ অক্টোবর।।  

Miraz1454393459

ম্যাচের সেরা ও সিরিজ সেরা মেহেদি হাসান মিরাজ

দু’ম্যাচে ১৯ উইকেট, ১২৯ বছরের বিশ্বরেকর্ড ভাঙলেন মিরাজ

ম্যাচের সেরা তো বটেই। সিরিজেরও সেরার শিরোপা উঠল মিরাজেরই মাথায়। অভিষেক সিরিজ জুড়েই শুধু থাকলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম টেস্টে অল্পের জন্য হারের পর থেকেই আফসোসটা ঘর করে বসেছিল মিরাজের মনে। ওটাই ছিল তাঁর প্রথম টেস্ট। অভিষেকেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ১৮ বছরের এই বিস্ময় বালক। কিন্তু সেই খুশি হারিয়ে গিয়েছিল দলের হারের সঙ্গেই। কারণ ব্যাট হাতে যে কিছুই করতে পারেননি তিনি। সেই আফসোস মিটিয়ে নিলেন দ্বিতীয় টেস্টে। না ব্যাটে তাঁকে কিছু করতে হয়নি। বল হাতে বাজিমাত করে গেলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। নাম লিখিয়ে ফেললেন বিশ্ব ক্রিকেটে। টেস্ট কেরিয়ারের শুরুর দুই টেস্টে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে বাজিমাত করলেন খুলনার এই ছেলে। লিখেছে আনন্দবাজার।
 
অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ছ’উইকেট। ৩৯.৫ ওভার বল করে সাতটি মেডেন ও ৮০ রান দিয়ে নিয়েছিলেন ছ’উইকেট। দ্বিতীয় ইনিংসে এসেছিল এক উইকেট। কিন্তু হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে বল হাতে একইভাবে শুরু করেছিলেন মিরাজ। এ বার যেন আত্মবিশ্বাসটা আরও বেড়ে গিয়েছিল। আবারও প্রথম ইনিংসে ছ’উইকেট। ২৮ ওভারে দুটো মেডেনসহ ৮২ রান।
 
এ বার অবশ্য এখানেই শেষ নয়। দ্বিতীয় ইনিংসে আবারও ছয়। তিন ইনিংসে বল হাতে ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ডেও নাম লিখিয়ে ফেললেন তিনি। অভিষেক দুই টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করে ফেললেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে জয়ের উইকেটটিও এল তাঁরই বলে। ২১.৩ ওভারে দুটো মেডেন ও ৭৭ রান দিয়ে নিলেন ছ’উইকেট। মোট ১৯ উইকেট নিয়ে ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডজিম্বাবোয়ের বোলারদের। ১২৯ বছরের রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের এই বিস্ময় বালক।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT