১৫ বছরের স্কুল ছাত্র ইব্রাহিম
জঙ্গি আইএস’এর সদস্য" />
  1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১৫ বছরের স্কুল ছাত্র ইব্রাহিমজঙ্গি আইএস'এর সদস্য - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

১৫ বছরের স্কুল ছাত্র ইব্রাহিম
জঙ্গি আইএস’এর সদস্য

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ১৫৬৫ পড়া হয়েছে

1470755022_iqbalলন্ডন, বুধবার ১০ই আগস্ট।। যুদ্ধসেনার বেশে সজ্জিত, হাতে একে-৪৭ রাইফেল। আইএসআইএসের আস্তানা থেকে ১৫ বছরের ব্রিটিশ স্কুলছাত্র ইব্রাহিম ইকবালের ছবি ফেসবুকে দেখে প্রমাদ গুনছেন ব্রিটিশ গোয়েন্দারা। পশ্চিমী দুনিয়া থেকে তরুণ প্রজন্মকে টানার জন্যই আইএস জঙ্গিরা এই প্রচার চালাচ্ছে বলে গোয়েন্দাদের অনুমান। ব্রিটেনের উত্তর-পূর্ব জঙ্গিদমন শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবিটি আমরা দেখেছি। পরিস্থিতির পর্যালোচনা করে দেখা হচ্ছে।’ তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

গত বছর জুনে ব্র্যাডফোর্ডের বাড়ি থেকে ছেলের নিখোঁজ হওয়ার কথা ইব্রাহিমের বাবা পুলিশকে লিখিতভাবে জানিয়েছিলেন। তাঁর পরিবারের ৃচার কিশোরও (বয়স তিন থেকে ১৫ বছর) বেপাত্তা হয়ে যায়। ইব্রাহিমের মা সুগ্রা দাউদ (৩৫) চলে যান দুই বোন জোহরা দাউদ (৩৩) এবং খাদিজা দাউদের (৩১) সঙ্গে যোগ দিতে। সন্তানদেরও তাঁদের সঙ্গে নেন। ইব্রাহিমের কাকা আহমেদ দাউদ (২৩) অনেক দিন আগেই আইএস জঙ্গিদের হয়ে কাজ করছিলেন। জানা গিয়েছে, এই পরিবারের ১০ জন সদস্য গত বছর ৯ জুন বিমানে ইস্তানবুল গিয়ে দু’টি দলে ভাগ হয়ে তুরস্ক থেকে সিরিয়ায় ঢোকে। ফেসবুকের একটি পোস্টে ইব্রাহিম ভাই জুনেদ (১৬) এবং কাকা আহমেদ সম্পর্কে লিখেছে, ‘আল্লা ওদের গ্রহণ করুন’। মৃত ব্যক্তি সম্পর্কে ইসলামের এটা একটা প্রচলিত প্রার্থনা। গোয়েন্দাদের অনুমান, কোনও অভিযানে হয়তো প্রাণ হারিয়েছে ওই দু’জন।(বর্তমান থেকে পিটিআই এর খবর সংক্ষেপিত)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT