1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান বিচারপতির - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান বিচারপতির

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১৭২৭ পড়া হয়েছে

ঢাকা : সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত ও বিচারকদের বাসভবনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার (২৭ মার্চ) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহাতায় দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গন, এজলাস, বিচারকের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
সোমবার (২৭ মার্চ) এ নির্দেশনা দিয়ে দেশের সকল জেলা এবং মহানগর দায়রা জজের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে হইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এ চিঠি পাঠান।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের জন্য র‌্যাবের মহাপরিচালক, বিভাগীয় পুলিশ কমিশনার, সব পুলিশ সুপারসহ আইনশঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। আদালত, বিচারকের বাসভবন ও আদালত সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা থেকেই এটি করা হয়েছে। (এইবেলাডটকম থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT