1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ায় দিনে দুপুরে শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাই - মুক্তকথা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় দিনে দুপুরে শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাই

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৪১৩ পড়া হয়েছে

এম মছব্বির আলী: কুলাউড়া পৌর শহরস্থ বিহালা রাস্তা থেকে ৫ মে শুক্রবার দিনে-দুপুরে ছিনতাইকারীরা নাজিয়া বেগম নামে এক স্কুল শিক্ষিকার স্বর্ণের হার, আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের মিলি প্লাজার ম্যাক্স টেক্সটাইল এর স্বত্বাধিকারী রুহুল আমিনের স্ত্রী দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজিয়া বেগম শুক্রবার দুপুরে তাঁর এক শিশু সন্তানকে নিয়ে কুলাউড়া থেকে রিক্সাযোগে পৌর এলাকার বিহালা গ্রামে তাঁর বাবার বাড়ী যাওয়ার পথে সোনাপুর এলাকায় এক মোটর সাইকেলে এসে দু’ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে ছুরির ভয় দেখিয়ে তাঁর গলার স্বর্ণের হার, হাতের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT