1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
থানায় মামলা দায়ের- দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

থানায় মামলা দায়ের- দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ২২৭৯ পড়া হয়েছে

ছাতক থেকে চান মিয়া।। চুরি নয়, ছিনতাই করা হয়েছে গরু। ঘটনাটি ঘটেছে ছাতকে আর গত দু’দিনে ছিনতাইকৃত ৩টি গরু এখনও উদ্ধার হয়নি। ঘটনার পর পুলিশ ছিনতাইকৃত ৫টি গরুর মধ্যে দু’টি গরু উদ্ধার করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদি কালারুকা ইউপি’র জামুরাইল গ্রামের মৃত আরব আলীর পুত্র জুয়েল আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একই গ্রামের ইদরিছ আলী ওরফে বেজ ইদরিছের পুত্র আসিক মিয়া, নিম্বর আলী, মাসুক আলী, সিরাজ মিয়া, মৃত মখদ্দুছ আলীর পুত্র সোনা উল্লাহ, আব্দুল্লাহ, সোনা উল্লাহর পুত্র হাবিবুর ও জাবেদ, নিম্বর আলীর পুত্র লায়েকসহ ৩০/৩৫জন লোক তার দু’লক্ষাধিক টাকার ৫টি গরু প্রকাশ্য দিবালোকে রাখালের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার করলেও ৩টি গরু এখনও উদ্ধার করা হয়নি। পুলিশ উদ্ধারকৃত ২টি গরু স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার জিম্মায় রেখে আসেন।
জানা গেছে, জামুরাইল গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র আরজ আলীর সাথে হুন্ডির টাকার লেনদেন নিয়ে আসিক মিয়ার সাথে পূর্ববিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিক সালিশ অনুষ্ঠিত হয়। এদিকে আসিক মিয়া এলাকায় হুন্ডি ব্যবসা ও মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে এঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT