1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না - মুক্তকথা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৫৯ পড়া হয়েছে

-পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার(বড়লেখা)॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের সকল গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে।
রবিবার (২৭ ডিসেম্বর ) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নির্মিতব্য ৫০ টি পাকা ঘর নির্মাণের অগ্রগতি পরিদর্শনকালে এ-সব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনা ভাইরাসজনিত মহামারীকালে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাড়ানোর জন্য মন্ত্রী এসময় সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান।
গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসক, মৌলভীবাজার নাহিদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিবেশ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রী এবং জেলা প্রশাসক গৃহ নির্মাণের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংবাদ সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT