1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২০৩৯ পড়া হয়েছে

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে জেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, জেলা পরিষদ,পৌরসভা,নেছার আহমদ এমপি,পুলিশ সুপার কার্যালয়, মৌলভীবাজার প্রেসক্লাবসহ আরো অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোক দিবস উপলক্ষে বিকেলে জেলা আ’লীগ’র আয়োজনে পৌরজনমিলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা আ’লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমানসহ অনেকে।

পরে জেলা প্রশাসন’র উদ্যোগে পৃথক আরেক অনুষ্ঠানে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “আমার ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন, ফলের চারা বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা এবং ৭৫’এর ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সংরক্ষিত আসন (মৌলভীবাজার-হবিগঞ্জ) সৈয়দা জোহরা আলাউদ্দিনসহ অনেকে।
এদিকে দিবসটি উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে ঢেউটিন, হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন’এর আয়োজনে এসব হুইল চেয়ার, খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT