1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি - মুক্তকথা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৫৪৪ পড়া হয়েছে

লন্ডন: বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পুন:বিবেচনা করে প্রবাসীদের সকল সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, এ আইন পাস হলে দেশে জন্মগ্রহণকারী বাংলাদেশি প্রবাসীরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন এবং জন্মগত নাগরিক অধিকার হারাবেন। প্রবাসে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভুত নতুন প্রজন্ম বংশগত অধিকার থেকে বঞ্চিত হবেন। ফলে প্রবাসীদের মধ্যে প্রিয় মাতৃভূমি সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ’। বক্তারা খসড়া আইনটি পুন:বিবেচনা করে প্রবাসীদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ‘বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন ও প্রবাসীদের অধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গত ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলোজিনো মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। তিনি তার প্রারম্ভিক বক্তব্যে মূল বিষয়ের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের, ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিউও  আবু তাহের এবং সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, এটর্নী মঈন চৌধুরী, অ্যাডভোকেট এন মজুমদার ও খান’স টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান।
বক্তারা বলেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইনের খসড়া প্রকাশের পর প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ আইন যেভাবে খসড়া করা হয়েছে তা পাস হলে প্রবাসীদের স্বার্থ বিপন্ন হবে। সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পাস করতে চেষ্টা করছে। তারা সময় থাকতে আইনটির খসড়া বিশ্লেষণ করে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয় সেদিকগুলো বিবেচনা ও আইনে সংযোজন করার জোর দাবি জানান। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন সম্পর্কে প্রবাসীদের সচেতন করার লক্ষ্যে ওয়েবসাইট তৈরির মাধ্যমে প্রস্তাবটির ভালো-মন্দ তুলে ধরা এবং একটি কমিটি গঠন করে প্রস্তাবটি নিয়ে কাজ করার জন্য প্রস্তাব করা হয়। তারা প্রবাসীদের বাংলাদেশে সম্পত্তির পূর্ণাঙ্গ সমমর্যাদায় মালিকানা নিশ্চিত করা, তাদের সন্তানদের সম নাগরিক অধিকার, স্বদেশে তাদের জানমাল, সম্পত্তি ও বিনিয়োগের নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ সব ধরনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান। -ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT