1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফসলি জমির মাটি কাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা - মুক্তকথা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ফসলি জমির মাটি কাটায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

কুলাউড়া থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭০০ পড়া হয়েছে

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায়
১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

গত বৃহস্পতিবার(২ জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে মাটি ও মাটিকাটার যন্ত্র(এক্সকেভেটর) ফেলে চালক পালাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এক সদস্য দৌড়ে তাকে ধরে ফেলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় রাষ্ট্রীয় কাজ শেষে অফিসে ফিরছিলেন। সন্ধ্যার দিকে হাজীপুরের কটারকোনা এলাকায় পৌঁছার পর একটি ফসলি জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লক্ষ্য করা যায়। পরে সেখানে গেলে গাড়ি দেখে চালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরবর্তীতে তার মালিক হুমায়ুন ঘটনাস্থলে এসে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা(সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT