শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করলেন
-এমপি
শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করলেন এলাকার সংসদ সদস্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্রীমঙ্গল এর বাস্তবায়নে প্রায় ৫ হাজার ৮৬০ মিটার সড়কের পুনর্বাসন কাজ সম্পন্ন করা হবে।
শ্রীমঙ্গল উপজেলায় গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প-২ (VRRP-2) এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর) মোহাজেরাবাদ বাজার রোডের বিষামনি বাজার সড়কের পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান,উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ ও ভাঙাচোরা থাকা অবস্থায় সাধারণ মানুষ এ যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। সড়কটির পুনর্বাসন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচলে গতি আসবে।
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ
৫ লক্ষ টাকা ও মাদক কারবারিসহ আটক ৭ জন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।
![]() |
গত বৃহস্পতিবার (০৭ মে) বিকেল সাড়ে ৪টায় এসআই মামুন হোসাইনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশিদ্রোন ইউনিয়ন এলাকার রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন(৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু(২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ ৫ পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও থানার পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার আরও ১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।