1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২০ মে ঐতিহাসিক চা-শ্রমিক দিবস পালন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

২০ মে ঐতিহাসিক চা-শ্রমিক দিবস পালন

বিশ্বাস
  • প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭২ পড়া হয়েছে

২০ মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস স্মরণে
শিশু কিশোর মেলার আয়োজন ও
পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


২০ মে ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০৫ তম বার্ষিকী। ২০ মে চা শ্রমিক দিবস ও মহান মে দিবস স্মরণে শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা আয়োজিত কুইজের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বুধবার সকাল ১০টায় জেলার রাজনগর চা বাগানে অবস্থিত রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৪টায় সদর উপজেলার মৌলভী চা বাগানে অবস্থিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে দিবস দু’টিকে ঘিরে আয়োজিত কুইজের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এসময় পুরষ্কারের পাশাপাশি জেলা সংগঠক শ্যামল সরকার স্বাক্ষরিত সনদ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সংগঠক বিশ্বজিৎ নন্দী, জেলা সংগঠক রাজিব সূত্রধর, শ্যামল সরকার, সুরাইয়া হক প্রমুখ অন্যান্যরা এবং দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরাও আলোচনা করেন।

শিশু কিশোরের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, সাম্যবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে শিশু কিশোর মেলা শিশু কিশোরদের উপযোগী এমন প্রোগ্রাম কর্মসূচী অব্যাহত রাখবে আলোচকরা ব্যক্ত করেন। শিক্ষকরা শিশু কিশোর মেলার শিক্ষার্থীদের উপযোগী
এমন কার্যক্রমের ধারাবাহিকতা থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT